শিরোনাম

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশিদের সংঘর্ষ, গুলি ও বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশিদের সংঘর্ষ, গুলি ও বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএসএফ সদস্যদের ধাওয়া ও মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে। অন্যদিকে, বিএসএফের বিরুদ্ধে গুলি ও বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ করেছেন স্থানীয়রা।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ প্রবেশ করেন। এ সময় তারা কৃষকদের মারধরের চেষ্টা করলে স্থানীয় বাংলাদেশিরা একত্রিত হয়ে লাঠিসোঁটা নিয়ে তাদের প্রতিরোধ করেন। একপর্যায়ে বিএসএফ সদস্যদের ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পরে বিএসএফ সদস্যরা গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বিজিবি ও বিএসএফের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর