শিরোনাম

জামালপুরে ফ্লাইওভারে বোমাসদৃশ্য বস্তু, আতঙ্কে সাধারন মানুষ

জামালপুরে ফ্লাইওভারে বোমাসদৃশ্য বস্তু, আতঙ্কে সাধারন মানুষ

জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের গেটপাড়া এলাকায় ফ্লাইওভারের ওপর টাইম বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা ফ্লাইওভারের ওপর বস্তুটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেন। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে নিষ্ক্রিয় করার জন্য ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর