শিরোনাম

লক্ষ্মীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবিরের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবিরের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যুব উন্নয়ন অধিদপ্তর লক্ষ্মীপুর জেলার উপপরিচালক হুমায়ুন কবিরের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) যুব উন্নয়ন অধিদপ্তর, লক্ষ্মীপুরের কনফারেন্স রুমে এই বিদায়ী সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে যুব প্রশিক্ষণ সেন্টারের প্রোগ্রাম কো-অর্ডিনেটর, লক্ষ্মীপুর জেলার সহকারী পরিচালকসহ জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

​বিদায়ী বক্তব্যে বক্তারা উপপরিচালক হুমায়ুন কবিরের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর গতিশীল ও দক্ষ নেতৃত্বে লক্ষ্মীপুর জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও বেগবান হয়েছিল। জেলার যুবসমাজকে আত্মকর্মী ও দক্ষ করে গড়ে তুলতে তিনি যে নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

​অনুষ্ঠানে বিদায়ী উপপরিচালক হুমায়ুন কবির তাঁর কর্মকালের অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন এবং দায়িত্ব পালনকালে সকলের সার্বিক সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর