শিরোনাম
অটোচালক গ্রেপ্তার

জামালপুরে ৫০০ টাকার বাজিতে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার অভিযোগ

জামালপুরে ৫০০ টাকার বাজিতে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার অভিযোগে ছাদুল্লাহ (৫০) নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অন্য এক অটোচালকের সঙ্গে ৫০০ টাকা বাজি ধরে ছাদুল্লাহ জীবন্ত পাখিটি ছিঁড়ে খান বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।

পরে পুলিশ সুপারের নির্দেশনায় এবং মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ছাদুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বন বিভাগের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

অভিযুক্ত ছাদুল্লাহ নিজের ভুল স্বীকার করে বলেন, আবেগের বশবর্তী হয়ে তিনি এ কাজ করেছেন। তাঁর ভাষ্য, কাজটি করা সম্পূর্ণ ভুল হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও জীবন্ত পাখির প্রতি এমন নিষ্ঠুর আচরণের সমালোচনা করছেন অনেকে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর