শিরোনাম

কালিগঞ্জে ভারতে যাওয়ার সন্দেহে গোপালগঞ্জের ছয়জন আটক

কালিগঞ্জে ভারতে যাওয়ার সন্দেহে গোপালগঞ্জের ছয়জন আটক

সাতক্ষীরার কালিগঞ্জে সন্দেহজনক চলাফেরার অভিযোগে গোপালগঞ্জের একই পরিবারের চারজনসহ ছয়জনকে আটক করেছে স্থানীয় জনতা। তাঁদের অবৈধ পথে ভারতে যাওয়ার উদ্দেশ্য ছিল বলে দাবি করেছে স্থানীয়রা।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত আটক ছয়জনকে উপজেলার নলতা ইউনিয়ন পরিষদে রাখা হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নলতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে নলতা বাজার এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও কথাবার্তা বলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সেখানে এসেছেন বলে তাঁরা জানান।

আটক ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জহরের কান্দি গ্রামের মৃত অনিন্দের ছেলে সদানন্দ (৫২), তাঁর স্ত্রী প্রতিভা বৈরাগী (৪৫), ছেলে প্রতীক (২০) ও মেয়ে দীপা বৈরাগী (২৪)। অপর দুজন একই উপজেলার খাগবাড়ি গ্রামের মৃত বুদ্ধিমত্তার ছেলে বিশ্বজিৎ হালদার (২৭) এবং হরিদাস বাবুর ছেলে হরসিত বারই (২৪)।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি পুলিশকে জানিয়েছেন। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর