শিরোনাম

শিশুর সুস্থ ভবিষ্যতের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন

শিশুর সুস্থ ভবিষ্যতের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন

"জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে শনিবার (১ আগস্ট) এ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নার্স, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।

পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আনিছুর রহমান

বক্তারা বলেন, নবজাতকের সুস্থ বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিত করতে জন্মের পরপরই শালদুধ (কলোস্ট্রাম) খাওয়ানো এবং প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং অপুষ্টির ঝুঁকি কমে।

আলোচনা সভায় মাতৃদুগ্ধ পানকে উৎসাহিত করতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে মাতৃদুগ্ধের বিকল্প নেই।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর