শিরোনাম

নীলফামারীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। তাঁর মেয়ে নুসরাত জাহান মৃত্তিকার পড়াশোনা চালিয়ে নিতে পরিবারটিকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নীলফামারী সার্কিট হাউজে সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নুসরাত জাহান মৃত্তিকা ও তাঁর মা শাহনাজ পারভীনের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য তুহিনের স্ত্রী তামান্না ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন।

সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল জানান, গত ১৮ আগস্ট পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারা যান। তাঁর মেয়ে নুসরাতের পড়াশোনা যাতে বন্ধ না হয়, সে জন্য এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তাঁকে আরও সহায়তা করার আশ্বাস দেন তিনি।

নুসরাত জাহান মৃত্তিকা বর্তমানে সৈয়দপুর বিজ্ঞান কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

প্রয়াত বিএনপি নেতার পরিবারের প্রতি সহায়তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিবারের পক্ষ থেকে মেয়ের শিক্ষাজীবন অব্যাহত রাখতে আরও সহযোগিতার প্রত্যাশা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর