শিরোনাম

রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ

রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ

রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ডের রংপুর সেক্টর কমান্ডার, উপমহাপরিচালক ও প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি কর্নেল রুবায়েত হাসান।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভায় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জীবনের লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষপর্বে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৭ জন কৃতী শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

নবীন বরণ, আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর