শিরোনাম

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম

বাংলাদেশ কোস্টগার্ডের জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজসহ মোট পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে একটি জাহাজের নাম ছিল ‘জয় বাংলা’।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের পুরোনো নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে। জাহাজগুলোর মধ্যে ‘বিসিজিএস জয় বাংলা’র নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

এ ছাড়া ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস মনসুর আলী’-এর নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামারুজ্জামান’-এর নাম পরিবর্তন করে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর