শিরোনাম

টেকনাফ সীমান্তে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনাসদস্যসহ তিনজন আটক

টেকনাফ সীমান্তে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনাসদস্যসহ তিনজন আটক

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিজিবি তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে।

আটক ব্যক্তিরা হলেন—হেউন ডে টে (৩৮), কিয়াও নাইং (৩৫) ও থেইন জও (৩৩)। তাদের মধ্যে হেউন ডে টে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং কিয়াও নাইং ও থেইন জও দেশটির পুলিশ বাহিনীর সদস্য। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, অনুপ্রবেশের অভিযোগে তিন মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২১ জুলাই) তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর