শিরোনাম

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামালপুরের বকশীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে দলটির উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিকেল ৩টার দিকে খয়ের উদ্দিন মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা।

উপজেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিয়ার সুমন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু। এ সময় আরও বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শিশির আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর