বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধনের ওষুধ স্প্রে করা হয়েছে। সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী মো. ইবাদুল মোড়লের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
রোববার সন্ধ্যায় ইউনিয়নের পালেরহাট, তৈয়ব আলী বটতলা ও ব্র্যাকের মোড়সহ বিভিন্ন স্থানে মশকনিধনের ওষুধ স্প্রে করা হয়।
.jpeg)
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মো. সাইফুল ইসলাম, উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার সৈয়দ অনুজ, প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগের শেখ শহিদুল ইসলাম এবং আইসিটি ও মিডিয়া কমিউনিকেশনের সাগর মল্লিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।