শিরোনাম

পঞ্চগড়ে বাড়ির উঠানে শিয়ালের কামড়ে শিশু আহত, এলাকায় আতঙ্ক

পঞ্চগড়ে বাড়ির উঠানে শিয়ালের কামড়ে শিশু আহত, এলাকায় আতঙ্ক

 পঞ্চগড় সদর উপজেলার বাড়ির উঠানে খেলার সময় শিয়ালের আক্রমণে জিহাত (৫) নামের এক শিশু আহত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ধাক্কামারা ইউনিয়নের যতপুকুরি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, সকালে জিহাত বাড়ির উঠানের পাশে আরেক শিশুর সঙ্গে খেলছিল। এ সময় পাশের একটি চা-বাগান থেকে হঠাৎ একটি শিয়াল বাড়ির উঠানে ঢুকে শিশুটিকে আক্রমণ করে। অন্য শিশুটি পালিয়ে যেতে সক্ষম হলেও শিয়ালের কামড়ে জিহাতের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়।

শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এলে শিয়ালটি পালিয়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজওয়ানুল্লাহ রহমান রেজা সময় সংবাদকে বলেন, শিয়ালের কামড়ে আহত শিশুটিকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা স্বাভাবিক থাকায় ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

 

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর