শিরোনাম

আওয়ামী লীগের সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যাকাণ্ড, অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে জামালপুরের মেলান্দহে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে গণতন্ত্র ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

রোববার (২২ নভেম্বর) উপজেলা পাবলিক মিলনায়তন প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মেলান্দহ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল।

মিছিলে উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম. রফিকুল ইসলাম রহিম, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন, হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. তালাত মাহমুদ এবং সাবেক কেন্দ্রীয় ছাত্র ও যুবনেতা গোলাম হাফিজ নাহিন।

এ ছাড়া উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

সমাবেশে বক্তারা সন্ত্রাস, নাশকতা ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর