অনলাইন ডেস্ক

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ড. ইউনূসকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে।
তার প্রেস উইং জানায়, গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়েন প্রধান উপদেষ্টা।
সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার হাতে তুলে দেন ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও গতকাল বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। দেশে রাজনৈতিক উত্তেজনা, নির্বাচনের সময় নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের সঙ্গে টানাপড়েনের মধ্যেই হলো এই বৈঠক, যার ওপর গোটা দেশের মানুষের নজর ছিল।
উল্লেখ্য, গত ৯ জুন যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সরকার দুই উপদেষ্টার পদত্যাগের পর উপদেষ্টা পরিষদে দায়িত্ব পুনর্বণ্টন করেছে। গেজেট প্রকাশের মাধ্যমে দুই উপদেষ্টার কাছে থাকা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে বণ্টন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ও বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ঘোষণায় জনগণ আশ্বস্ত, এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি, একই দিনে জুলাই সংবিধান সংশোধনী গণভোটও অনুষ্ঠিত হবে। সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ভোট চলবে।
২ ঘণ্টা আগে
উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিদায়ী যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
২ ঘণ্টা আগেসরকার দুই উপদেষ্টার পদত্যাগের পর উপদেষ্টা পরিষদে দায়িত্ব পুনর্বণ্টন করেছে। গেজেট প্রকাশের মাধ্যমে দুই উপদেষ্টার কাছে থাকা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে বণ্টন করা হয়েছে।