শিরোনাম

যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রাইসা ভূঞাঁ

যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রাইসা ভূঞাঁ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নারী নেত্রী রাইসা ভূঞাঁ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিদ্যালয়ের নতুন এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে সভাপতির দায়িত্ব পান রাইসা ভূঞাঁ।

সভাপতি মনোনীত হওয়ার পর তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

রাইসা ভূঞাঁ বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়কে এগিয়ে নিতে আমি আন্তরিকভাবে চেষ্টা করব।”

এদিকে, তাঁর এ মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর