শিরোনাম

৫০ লাখ টাকার হেরোইনসহ নারী গ্রেফতার

৫০ লাখ টাকার হেরোইনসহ নারী গ্রেফতার
ছবি: প্রতিনিধি

মাদকবিরোধী অভিযানে সিরাজগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ এক নারীকে আটক করেছে র‍্যাব-১২।

সোমবার (১৮ মে) ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে মোছা. রেহেনা (৩৫) নামে ওই নারীকে আটক করা হয়। মঙ্গলবার (১৯ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।

র‍্যাব জানিয়েছে, তার কাছ থেকে উদ্ধার করা ৫০০ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

র‍্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্য ও প্রযুক্তিগত নজরদারির ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন।

এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর