বরিশালের বানারীপাড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে সোহেল ওরফে ‘ল্যাংটা সোহেল’ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে তার কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বানারীপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। গ্রেফতার সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছে বলে জানিয়েছে পুলিশ।