শিরোনাম
জামিন আবেদন নামঞ্জুর

সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি ফের হত্যা মামলায় গ্রেপ্তার

সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি ফের হত্যা মামলায় গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে আরেকটি অপহরণ ও হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত তাকে ২০১৪ সালের আনিছুর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে তিনি অহেদ আলী হত্যা মামলায় জামিন পেয়েছিলেন। তবে কারাগার থেকে মুক্তির আগেই নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এর আগে সরকারবিরোধী আন্দোলন, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল এবং কয়েকটিতে তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন।
আদালত প্রাঙ্গণে লায়লা পারভীন সেঁজুতি দাবি করেন, তাকে একের পর এক মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে এবং তিনি ন্যায়বিচারের বিষয়ে আশাবাদী।
অন্যদিকে, আনিছুর হত্যা মামলার বাদী জানান, মামলায় যাদের আসামি করেছেন তাদের তিনি চেনেন এবং কাউকে অযথা হয়রানি করা উচিত নয়। মামলার তদন্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ওই মামলায় সেঁজুতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর