শিরোনাম

ডিমলায় সরকারি গোডাউনে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন

ডিমলায় সরকারি গোডাউনে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন
ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় সরকারি খাদ্য গুদামে বোরো মৌসুমের ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুর সাত্তার।

এসময় উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাসহ এনসিপি, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নিয়েছে, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে এবং কৃষক ন্যায্য মূল্য পান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষকরাও অংশ নেন এবং ধান সংগ্রহ কার্যক্রমকে স্বাগত জানান।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর