শিরোনাম

হাসপাতাল পরিদর্শনের পর হরিপুরে বৃক্ষরোপণ ও অনুদানের চেক বিতরণ

হাসপাতাল পরিদর্শনের পর হরিপুরে বৃক্ষরোপণ ও অনুদানের চেক বিতরণ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিভিন্ন সরকারি প্রণোদনা, আর্থিক অনুদানের চেক ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বিভিন্ন সহায়তার চেক ও উপকরণ তুলে দেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী অধ্যাপক ড. হাসিনা আফরোজ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে শিক্ষা উপকরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং কৃষকদের মধ্যে উন্নতমানের স্প্রেয়ার মেশিন বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আব্দুস সালাম বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা ও সহায়তা পৌঁছে দিতে সরকার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

সভাপতির বক্তব্যে ইউএনও চন্দন কর বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের, হরিপুর থানার ওসি (তদন্ত) শরিফ উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন, উপদেষ্টা অধ্যাপক করিমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক এবং উপকারভোগীরা।

এর আগে সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চলমান উন্নয়নমূলক কার্যক্রমের খোঁজখবর নেন। পরে হাসপাতাল প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর