শিরোনাম

শ্যামনগরে বজ্রপাতে চিংড়ি ঘের মালিকের মৃত্যু

শ্যামনগরে বজ্রপাতে চিংড়ি ঘের মালিকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে আব্দুল হাকিম (৪২) নামে এক চিংড়ি ঘের মালিকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী কলোনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাকিম ওই এলাকার লুৎফার শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নিজ মৎস্যঘেরে কাজ করছিলেন আব্দুল হাকিম। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে সঙ্গে বজ্রপাতও হয়। কাজ শেষ করে ঘের থেকে ওঠার মুহূর্তে বজ্রপাত তার শরীরে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর