যুদ্ধবিরতি ঘিরে চলমান কূটনৈতিক আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থানকে অতিরঞ্জিত বলে ইঙ্গিত দিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, পরিস্থিতি নিয়ে ইরানের মূল্যায়নই বর্তমান বাস্তবতার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেন, চলমান আলোচনায় যুক্তরাষ্ট্র যে অগ্রগতির চিত্র তুলে ধরছে, বাস্তবে পরিস্থিতি ততটা এগোয়নি।
তিনি মন্তব্য করেন, যুদ্ধ অবসানের আলোচনায় ইরানের অবস্থান তুলনামূলকভাবে বেশি বাস্তবসম্মত এবং এ পর্যায়ে ওয়াশিংটনের বার্তা “কম দায়িত্বশীল” বলে মনে হচ্ছে।
রুশ কূটনীতিকের এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে।