শিরোনাম

এক মাসের মধ্যে রামিসা হত্যা বিচার হবে: প্রধানমন্ত্রী

এক মাসের মধ্যে রামিসা হত্যা বিচার হবে: প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে এবং আইনের আওতায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া বা অস্থিতিশীলতা তৈরির কোনো সুযোগ নেই। অপরাধ দমনে সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে।

এর আগে ত্রিশালে এক জনসভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, একটি মহল দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর