শিরোনাম

আজ শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

আজ শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মরণে আজ পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে আট দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি।

আজ শনিবার (৩০ মে) দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল এবং অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী এবং গণকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান ও কর্মময় জীবন তুলে ধরা হবে।

স্বাধীনতা যুদ্ধ, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় ভূমিকার জন্য পরিচিত জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন। তাঁর স্মরণে আজ দেশব্যাপী বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর