শিরোনাম

নীলফামারীতে ২৫ কেজি গাঁজা সহ এক যুবক গ্রেফতার

নীলফামারীতে ২৫ কেজি গাঁজা সহ এক যুবক গ্রেফতার
ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ২৫ কেজি গাঁজাসহ মোহাম্মদ মিষ্টার ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৩, সিপিসি-২।

শনিবার (২ মে) ভোরে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতার মিষ্টার ইসলাম একই এলাকার আসমত আলীর ছেলে।

র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী দুপুরে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ৪৫ মিনিটে র‍্যাবের একটি দল মসির ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতঘরের ভেতরে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মিষ্টার ইসলামকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় র‍্যাব বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর