শিরোনাম
থানায় মামলা দায়ের

চুরির অপবাদে স্বর্ণকারকে মারধরের অভিযোগ

চুরির অপবাদে স্বর্ণকারকে মারধরের অভিযোগ
হাসপাতালে আহত স্বর্ণকার

নরসিংদীর পলাশ উপজেলার কুড়াইতলী বাজারের স্বর্ণ ব্যবসায়ী লিটন চন্দ্রকে চুরির অপবাদ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর শ্বশুর মুকুল চন্দ্র বাদী হয়ে পলাশ মডেল থানায় কুড়াইতলী গ্রামের চন্দন দাস, প্রদীপ দাস, বাধন, পবন ও তুষারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, গত ১৩ জুন ২০২৬ তারিখে কানাই দাস নামে লিটন চন্দ্রের পূর্বপরিচিত এক ব্যক্তি তাঁর কাছে প্রায় ৭৫ হাজার টাকার স্বর্ণালংকার বিক্রি করেন। কিছুক্ষণ পর চন্দন দাস এসে ওই অলংকারগুলো তাঁর স্ত্রীর বলে দাবি করে ফেরত চান। লিটন চন্দ্র অলংকার ফেরত দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাঁকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া হামলাকারীরা লিটন চন্দ্রের দোকানে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আনুমানিক ২ লাখ ৭৬ হাজার টাকার মালামাল নিয়ে যান বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

আহত লিটন চন্দ্র বর্তমানে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর