শিরোনাম
প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট

নীলফামারীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

নীলফামারীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাঁপ ইউনিয়নের রামগঞ্জ বাজারে অবস্থিত বিসমিল্লাহ জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৪ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা চোর বা চোরের দল দোকানঘরের টিনের ছাদ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর দোকানে থাকা আনুমানিক আড়াই ভরি স্বর্ণ, ৪২ ভরি রুপা এবং ক্যাশ বাক্সে থাকা ২৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

দোকানের মালিক মতিন বানিয়া সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। পরে খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য কোনো আলামতও উদ্ধার করা যায়নি।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। চুরির রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর