বিপ্লব দাশ, বান্দরবান প্রতিনিধি>
বান্দরবানের আলীকদমে ভাড়াটিয়া নারীকে সামনে রেখে প্রেস ক্লাব দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মমতাজ উদ্দিন আহমদ ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের ওপর হামলা ও মারধরের অভিযোগও করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির দাবি, ২৭ বছর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সদস্যরা ক্লাবে প্রবেশ করতে গেলে একটি পক্ষ জোরপূর্বক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। সভাপতি এস এম জিয়াউদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক আবু জুয়েল নুরখান ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।