শিরোনাম

জামালপুরে কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার

জামালপুরে কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার

জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা -কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) ভোর রাতে সরিষাবাড়ী থানার কয়ড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ঢুরিয়ার ভিটা মধ্যপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২ অক্টোবর সরিষাবাড়ী থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতার একটি মিছিল আরামনগর বাজার থেকে বের হয়ে শিমলাবাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, শেখ রাসেলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০০ থেকে ১৫০ জন নেতা-কর্মী দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে সেখানে অবস্থান করছিলেন। মিছিলটি পৌঁছানোর পর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং হামলা চালানো হয়, যাতে বহু আন্দোলনকারী আহত হন।

সরিষাবাড়ী থানার ওসি বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে সম্পৃক্ততার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শেখ রাসেলকে বৃহস্পতিবার সকালে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর