বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে অনুপ্রাণিত প্রবাসীদের সংগঠন ‘দাগনভূঞা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম’-এর ২০২৬-২০২৮ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের এডমিন প্যানেলের সর্বসম্মতিক্রমে সম্প্রতি এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত আংশিক কমিটিতে যুক্তরাষ্ট্রপ্রবাসী কবির রাজ্জাককে সভাপতি এবং অস্ট্রেলিয়াপ্রবাসী শহিদুল ইসলাম সোহাগকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক (ইংল্যান্ড), সহ-সভাপতি আতাউর রহমান মামুন (আবুধাবি), জাফর বাঙালি (কুয়েত), আবু তাহের ওয়াসিম (যুক্তরাষ্ট্র) এবং প্রধান সমন্বয়ক ও সহ-সভাপতি আবু নাসের (দক্ষিণ আফ্রিকা)। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনামুল কবির (ইংল্যান্ড) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন শরিফ উজ্জমান রাজু (দক্ষিণ আফ্রিকা)।
সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন একে সেলিম ভূঁইয়া (কুয়েত), ফরহাদ মিদা (যুক্তরাষ্ট্র), নূর ইসলাম বাবলু (যুক্তরাষ্ট্র), সাইদুল আলম পিন্টু (ইতালি), নিজাম উদ্দিন (উগান্ডা) ও মোহাম্মদ ফারুক (ওমান)।
এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ ইলিয়াস দিদার (যুক্তরাষ্ট্র) ও মোহাম্মদ নূরুল আলম (আবুধাবি), প্রচার সম্পাদক তারেক হোসেন সুমন (কাতার) এবং সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াসিন (দক্ষিণ আফ্রিকা) ও মো. ইউনুস নবী (সৌদি আরব) দায়িত্ব পেয়েছেন।
ফোরাম সূত্রে জানা গেছে, ২০২০ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দাগনভূঞা উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার বিএনপির আদর্শে বিশ্বাসী প্রবাসী নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পরিচালিত হয়ে আসছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, প্রবাসে অবস্থান করেও বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করা, প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের ঐক্যবদ্ধ রাখা এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখাই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য।