শিরোনাম

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে নাচানাচি: পদ হারালেন বিএনপির দুই নেতা

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে নাচানাচি: পদ হারালেন বিএনপির দুই নেতা

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে নাচানাচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় বিএনপির দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩১ মে) জেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মাহবুব আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার।

দলীয় সূত্র জানায়, শাহাদাৎ বার্ষিকীর মতো একটি শোকাবহ কর্মসূচিতে নাচানাচির ভিডিও প্রকাশ পাওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বিএনপির সকল নেতাকর্মীকে বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর