শিরোনাম

শত্রুর সামনে কখনো নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

শত্রুর সামনে কখনো নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যজুড়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রশ্নে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান। মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা মানেই আত্মসমর্পণ নয়; বরং তা ইরানের জাতীয় অধিকার ও সার্বভৌম স্বার্থ রক্ষার কূটনৈতিক লড়াই।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করেন, ইরান কখনো তার বৈধ অধিকার থেকে সরে আসবে না এবং কোনো চাপের মুখে মাথা নত করবে না।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব ইতোমধ্যে পাঠিয়েছে তেহরান। ইরান পরিষ্কারভাবে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে আলোচনার মূল বিষয় হতে হবে যুদ্ধ বন্ধ। পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য ইস্যু পরে বিবেচনায় আনা যেতে পারে।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান দীর্ঘদিন ধরেই সময়ক্ষেপণের কৌশল অনুসরণ করছে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ দূর করতে ব্যর্থ হয়েছে।
তেহরান আরও জানিয়েছে, ইরানি জাহাজ ও বন্দরের ওপর আরোপিত মার্কিন অবরোধ প্রত্যাহার না হলে তারা আলোচনায় ফিরবে না। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়েও অনড় অবস্থানে রয়েছে ইরান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর