শিরোনাম

দুর্নীতির মামলায় আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর

দুর্নীতির মামলায় আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

একই আদেশে তার ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নামঞ্জুর করে আদালত তাকে নিয়মিতভাবে হাজির থাকার নির্দেশ দেন। তবে বিদেশযাত্রায় আইনগত কোনো বাধা নেই বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে শুনানির জন্য সকালে আদালতে উপস্থিত হন আনিস আলমগীর। পরে তার পক্ষে স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ এবং বিদেশ ভ্রমণের অনুমতির বিষয়ে পৃথক আবেদন করা হয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, তার বিরুদ্ধে প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ার দাবি করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর