শিরোনাম

লেবাননে অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ

লেবাননে অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ

লেবাননে অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের জন্য জরিমানা ছাড়াই স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। চলমান নিরাপত্তা সংকটের মধ্যে নেওয়া এ সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন অনেক বাংলাদেশি প্রবাসী।

এ সুযোগের আওতায় বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে শুরু হয়েছে নিবন্ধন কার্যক্রম। রোববার (১০ মে) সকাল থেকেই দূতাবাসে ভিড় করেন দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা।

দূতাবাস সূত্র জানায়, প্রথম দিনেই ৩০৬ জন প্রবাসী স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য আবেদন করেন। নারী ও শিশুদের অগ্রাধিকার দিয়ে শুরু হওয়া এ প্রক্রিয়ায় পরে পুরুষদের আবেদন গ্রহণ করা হয়। আবেদনকারীরা পাসপোর্ট, ইকামা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।

অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত এ বিশেষ কর্মসূচির দ্বিতীয় ধাপ আগামী ১৪ মে থেকে শুরু হবে বলে জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আর্থিক লেনদেন না করার জন্য প্রবাসীদের সতর্ক করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর