শিরোনাম

রামপালে ক্যান্সার কেয়ার সেন্টার ও সেতু নির্মাণ অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম

রামপালে ক্যান্সার কেয়ার সেন্টার ও সেতু নির্মাণ অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের রামপালে নির্মাণাধীন বিশ্বমানের ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার ও সংলগ্ন সেতুর অগ্রগতি পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার (১ মে) সকাল ১১টায় উপজেলার ঝনঝনিয়া এলাকায় তিনি এ প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী সেতুর দুই প্রান্তে অধিগ্রহণকৃত জমির জটিলতা দ্রুত নিষ্পত্তি এবং ক্ষতিগ্রস্ত মালিকদের প্রাপ্য অর্থ পরিশোধের নির্দেশ দেন। তিনি বলেন, সেতুর কাজ দ্রুত সম্পন্ন হলে ক্যান্সার কেয়ার সেন্টারটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মো. হাসান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

ক্যান্সার কেয়ার সেন্টারের পরিচালক রেজা সেলিম জানান, ভারী যন্ত্রপাতি স্থাপনে নদীসংক্রান্ত জটিলতায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আগামী ছয় মাসের মধ্যে কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলে আধুনিক এই ক্যান্সার চিকিৎসা কেন্দ্র দ্রুত চালুর লক্ষ্যে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর