শিরোনাম

সৈয়দপুরে অংশীজনের সাথে এমপির মতবিনিময়

সৈয়দপুরে অংশীজনের সাথে এমপির মতবিনিময়
ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরের খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ গঠন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় এলাকার শিক্ষা ও মানবিক মূল্যবোধ আরও সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, শিক্ষকমণ্ডলী, সুধীজন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শাখার সেক্রেটারি মোজাহার আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা প্রদান ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর