শিরোনাম
নিয়মিত যাতায়াত নরসিংদী বিএনপির এক নেতার

সাবেক পানি প্রতিমন্ত্রী হীরুর রাজধানীর বাসায় অবস্থান

সাবেক পানি প্রতিমন্ত্রী হীরুর রাজধানীর বাসায় অবস্থান

রাজধানীতে অবস্থান করছেন সাবেক পানি প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হীরু—এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে চর্চার জন্ম দিয়েছে। স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর দাবি, ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সাবেক এমপি-মন্ত্রীরা আত্মগোপনে বা দেশত্যাগে থাকলেও নজরুল ইসলাম হীরু এখনো রাজধানীতেই অবস্থান করছেন।

এদিকে নরসিংদী জেলা রাজনীতিতে আরও আলোচনার জন্ম দিয়েছে একটি অভিযোগ। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নরসিংদী জেলা পর্যায়ের এক প্রভাবশালী নেতার সঙ্গে সাবেক এই প্রতিমন্ত্রীর নিয়মিত যোগাযোগ রয়েছে। এমনকি রাজধানীতে তার বাসভবনে ওই নেতার ঘন ঘন যাতায়াত নিয়েও রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা ও গুঞ্জন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেয়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতার পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে নজরুল ইসলাম হীরুর ঘনিষ্ঠ সূত্র থেকেও এসব দাবি অস্বীকার বা নিশ্চিত করা হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার পরিবর্তনের পর স্থানীয় পর্যায়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা চলছে। অতীতের রাজনৈতিক বিরোধিতা পেছনে ফেলে বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান শক্ত করতে যোগাযোগ রক্ষা করছে—এমন ধারণাও অনেকের।

নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি এখন “ওপেন সিক্রেট” হিসেবে আলোচিত হলেও নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়া এ নিয়ে চূড়ান্ত মন্তব্য করতে নারাজ সচেতন মহল।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর