শিরোনাম

এক্সপ্রেসওয়েতে ট্রাকের চাকা বদলকালে অজ্ঞাত গাড়ির চাপায় বাবা-ছেলের মৃত্যু

এক্সপ্রেসওয়েতে ট্রাকের চাকা বদলকালে অজ্ঞাত গাড়ির চাপায় বাবা-ছেলের মৃত্যু
ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে-এ ট্রাকের পাংচার হওয়া চাকা পরিবর্তনের সময় অজ্ঞাত গাড়ির চাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের রূপদিয়া এলাকার ট্রাকচালক ইউসুফ আলী (৫০) ও তার ছেলে ইয়াকুব আলী (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গামুখী লেনে একটি ট্রাকের চাকা পাংচার হলে রাস্তার পাশে দাঁড়িয়ে সেটি পরিবর্তনের কাজ করছিলেন বাবা-ছেলে। এ সময় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর