শিরোনাম

বাগেরহাটে ফুফাতো ভাইয়ের ছুরির আঘাতে মামাতো ভাইয়ের মৃত্যু

বাগেরহাটে ফুফাতো ভাইয়ের ছুরির আঘাতে মামাতো ভাইয়ের মৃত্যু
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের বাসাবাটি বাইনেবাড়ি এলাকায় পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত হয়েছেন।

নিহত আম্মার শেখ (১৯) শেখ তাসলিম মাহমুদের ছেলে। অভিযুক্ত আলী আব্দুল্লাহ (২৩) তারেক হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) রাতে আলী আব্দুল্লাহ ফুফুর বাড়িতে বেড়াতে এসে আম্মারের সঙ্গে একই কক্ষে অবস্থান করছিলেন। গভীর রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি ধারালো ছুরি দিয়ে আম্মারের ঘাড়, বুক ও পিঠে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা আম্মারকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা অভিযুক্তকে রক্তমাখা ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

বাগেরহাট সদর মডেল থানা পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর