শিরোনাম

বাগেরহাটে আলোচিত আমির হামজা হত্যা মামলার পলাতক আসামি বডি সোহেল গ্রেপ্তার

বাগেরহাটে আলোচিত আমির হামজা হত্যা মামলার পলাতক আসামি বডি সোহেল গ্রেপ্তার

বাগেরহাটের চিতলমারী থানার আলোচিত আমির হামজা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সোহেল হোসাইন ওরফে বডি সোহেলকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল ফকিরহাট উপজেলার নোয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় খুলনা সদর উপজেলার চাঁনমারী এলাকার বাসিন্দা বডি সোহেলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ২০ মার্চ পূর্বশত্রুতার জেরে বডি সোহেলসহ মামলার অন্যান্য আসামিরা সংঘবদ্ধভাবে মোটরসাইকেলে করে চিতলমারী উপজেলার বাসিন্দা আমির হামজার বাড়িতে প্রবেশ করে। সেখানে তাকে গুলি করা হলে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।

ঘটনার পর নিহতের মা মেহেরুন্নেসা বাদী হয়ে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই বডি সোহেল আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চিতলমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর