রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সামসুজ্জামান সামু।
বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর ধারা ৮(১) অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সামসুজ্জামান সামুকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী এক বছর তিনি গ্রেড-২ পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে।
এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করে প্রজ্ঞাপন জারি করে। ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’-এর আওতায় গত বছরের ২৬ নভেম্বর কর্তৃপক্ষটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। পরে ২০ জানুয়ারি ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।
নিয়োগের আদেশ পাওয়ার পর সামসুজ্জামান সামু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান -কে ধন্যবাদ জানান। তিনি রংপুরের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
রাজনৈতিক জীবনে সামসুজ্জামান সামু বর্তমানে -র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা -এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন সামসুজ্জামান সামু। তিনি ৮৫ হাজার ৪৯৮ ভোট পেয়ে -এর কাছে পরাজিত হন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা হয়েছে এবং তিনি ২০ বার কারাবরণ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ৫ আগস্টের আগে তার নামে ২৫টি মামলাও দায়ের করা হয়েছিল।
এদিকে, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে সামসুজ্জামান সামুর নিয়োগে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস বেড়েছে বলে জানা গেছে।