শিরোনাম

আলাদীনের প্রদীপের মতোই অবসরের দিনেই শিক্ষক হাতে পেলেন ল্যামগ্রান্ড পত্র

আলাদীনের প্রদীপের মতোই অবসরের দিনেই শিক্ষক হাতে পেলেন ল্যামগ্রান্ড পত্র
ছবি: প্রতিনিধি

নীলফামারী সদর উপজেলার কুকড়া ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দু ভূষণ রায় অবসরে যাওয়ার দিনেই হাতে পেয়েছেন ল্যামগ্রান্ড মঞ্জুরীপত্র।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে মঞ্জুরীপত্র তুলে দেন রবিউল ইসলাম।

কোনো ধরনের হয়রানি বা অফিসে ঘোরাঘুরি ছাড়াই অবসরের দিনেই প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন অবসরপ্রাপ্ত এ শিক্ষক।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অবসরপ্রাপ্ত শিক্ষক জানান, আগে পিআরএল ও পেনশন সংক্রান্ত কাজ সম্পন্ন হতে দীর্ঘ সময় লাগলেও বর্তমানে জেলা প্রাথমিক শিক্ষা অফিস দ্রুত ও মানবিকভাবে এসব কার্যক্রম সম্পন্ন করছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম বলেন, “এটি আমার দায়িত্বের অংশ। দায়িত্ববোধ থেকেই আমি এসব কাজ করেছি।”

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানী, নুরুজ্জামান, মোতাহার হোসেন ও মুসকাত জাহানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর