শিরোনাম

মাদকবিরোধী দাবিতে মোরেলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

মাদকবিরোধী দাবিতে মোরেলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক ব্যবসার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার দুপুরে উপজেলা ও পৌর জামায়াতের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ এবং থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমানের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসাইন, নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান এবং পৌর আমির রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার দাবি জানান তারা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর