শিরোনাম
খালে ফেলে রাখার অভিযোগ

মোরেলগঞ্জে গাভিন গরু পিটিয়ে হত্যা

মোরেলগঞ্জে গাভিন গরু পিটিয়ে হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি গাভিন গরু পিটিয়ে হত্যা করে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে বিশারীঘাটা গ্রামের কৃষক সরোয়ার শেখের গাভি গরুটি মাঠে ঘাস খেতে গেলে দুর্বৃত্তরা সেটিকে পিটিয়ে হত্যা করে খালে ফেলে দেয় বলে অভিযোগ করেন তিনি। পরে বিকেল ৩টার দিকে স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় গরুটির মরদেহ দেখতে পান।

ক্ষতিগ্রস্ত কৃষক সরোয়ার শেখ জানান, ঘটনায় তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেন, একই এলাকার একটি চিহ্নিত চক্র এর আগেও কয়েকজনের গরু হত্যা করে জরিমানা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর