শিরোনাম

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে রংপুরে সংবাদ সম্মেলন

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে রংপুরে সংবাদ সম্মেলন

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) সকালে সার্কিট হাউজ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম বলেন, ভূমি সেবাকে সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে সরকার ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, অনলাইনে ফি পরিশোধ, ই-রেজিস্ট্রেশন, ডিজিটাল ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালুসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে।

তিনি জানান, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালন করা হবে।

সংবাদ সম্মেলনে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

এসময় স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু জাফর, জোনাল সেটেলমেন্ট অফিসার নাজমুল হুদা এবং রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন উপস্থিত ছিলেন।  

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর