শিরোনাম

সৈয়দপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা

সৈয়দপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ-২ বাংলাদেশের নতুন লায়ন বর্ষ উপলক্ষে সৈয়দপুরে বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে শহরের কয়ানিজপাড়ায় অবস্থিত সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ-২-এর রিজিয়ন চেয়ারপার্সন (প্রশাসন) ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন আলী হায়দার মো. সাজ্জাদ শান্ত এমজেএফ।

সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন মো. রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মো. মাসুদ করিমসহ লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে অতিথিরা একটি ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন এবং সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন। একইসঙ্গে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা লায়ন মির্জা সালাহউদ্দিন বেগের হাতে গভর্নরের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্টও তুলে দেওয়া হয়।

এর আগে লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও ওষুধ বিতরণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর