শিরোনাম
জামিন না হওয়া নিয়ে শিবপুরে নানা আলোচনা

দীর্ঘদিন কারাগারে সাবেক এমপি সিরাজ মোল্লা

দীর্ঘদিন কারাগারে সাবেক এমপি সিরাজ মোল্লা

গ্রেপ্তারের প্রায় দীর্ঘ সময় পার হলেও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা এখনো কারাগারে রয়েছেন। ২০২৪ সালের ১১ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেট এলাকা থেকে তাকে আটক করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পরে নারায়ণগঞ্জের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে রিমান্ড মঞ্জুর হয় এবং পরবর্তীতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এতদিনেও তিনি জামিনে মুক্ত না হওয়ায় শিবপুরের রাজনৈতিক অঙ্গন ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। স্থানীয়দের একাংশের মতে, একাধিক মামলার জটিলতার কারণেই তার জামিন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। অন্যদিকে, কেউ কেউ মনে করছেন, পারিবারিক, রাজনৈতিক ও আইনি বিভিন্ন বাস্তবতাও এ ক্ষেত্রে প্রভাব ফেলছে।

নাম প্রকাশ না করার শর্তে সিরাজ মোল্লার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী ও যুবলীগ নেতা দাবি করেন, পরিবারের পক্ষ থেকে সক্রিয় উদ্যোগ নেওয়া হলে মামলাগুলোতে জামিনের চেষ্টা আরও জোরালোভাবে করা সম্ভব হতো। তিনি আরও বলেন, সিরাজ মোল্লা কারাগারে যাওয়ার পর তার ছোট ভাই ও শ্যালিকার স্বামী, যুবলীগ নেতা তাজুল মোল্লার সঙ্গে পরিবারের দূরত্বও বেড়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

তবে এসব পারিবারিক সম্পর্ক ও দূরত্বের বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর