শিরোনাম

ব্যাপক আলোচনায জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম

ব্যাপক আলোচনায জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম
ছবি: প্রতিনিধি

আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম খান সজিব। তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই নেতাকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন সফিকুল ইসলাম খান সজিব। তিনি জেলা ছাত্রদলের আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং বর্তমানে জেলা যুবদলের আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি চারবার কারাবরণ করেছেন এবং তার বিরুদ্ধে ২৯টি রাজনৈতিক মামলা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া তিনি জামালপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং নান্দিনা বানারের পাড় ফাজিল মাদ্রাসার সভাপতির দায়িত্বেও রয়েছেন।

পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, তরুণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের বড় একটি অংশ তার পক্ষে সক্রিয় রয়েছেন। স্থানীয়দের দাবি, আধুনিক, নাগরিকবান্ধব ও মাদকমুক্ত পৌরসভা গঠনে সজিবের মতো পরীক্ষিত নেতৃত্ব প্রয়োজন।

মেয়র পদে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে সফিকুল ইসলাম খান সজিব বলেন, দীর্ঘদিন ধরে তিনি আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন এবং সবসময় দলের নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন। দল মনোনয়ন দিলে এবং জনগণ সুযোগ দিলে জামালপুর পৌরসভাকে একটি আধুনিক ও জবাবদিহিমূলক মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে জানান তিনি।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর