শিরোনাম

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের আশ্বাস শিক্ষামন্ত্রীর

এক লাখের বেশি শিক্ষক নিয়োগের আশ্বাস শিক্ষামন্ত্রীর

সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আপিল বিভাগের রায়ের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক নিয়োগের পথ সুগম হয়েছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক ও প্রভাষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, এ দুটি নিয়োগ বাস্তবায়িত হলে শিক্ষা খাতে বড় ধরনের জনবল সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর ইউনেস্কো ও ইউনিসেফের গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন (জিপিই) কর্মসূচির আওতায় বাংলাদেশের শিক্ষা খাতে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা মন্ত্রণালয় ও ইউনেস্কোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর